‘স্যামসাং গ্যালাক্সি এস১১’তে থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
২০২০ সালে উন্মোচন হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস১১। ইতিমধ্যেই এই ফোন তৈরীর কাজ শুরু করে দিয়েছে স্যামসাং। ফোনটির তথ্য প্রকাশ্যে এলো। জানা গিয়েছে এই ফোনে একটি ১০৮ মেগাপিক্সল ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরায় কোম্পানির ISOCELL HMX সেন্সর ব্যবহার হবে।
এছাড়াও ৫এক্স অপটিকাল জুমের জন্য একটি পেরিস্কোপ স্টাইল ক্যামেরা মডিউল থাকছে।
The Elec ওয়েবইসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে গ্যালাক্সি এস১১ ফোনের ক্যামেরায় ৫এক্স অপটিকাল জুম মডিউল থাকছে।
এই বছর মে মাসে ৫এক্স অপটিকাল জুম মডিউল বাণিজ্যিকভাবে তৈরী শুরু করেছিল স্যামসাং। একই সাথে একটি ২এক্স মডিউল তৈরী করছে কোম্পানি। পেরিস্কোপ মেকানিজমের এই ক্যামেরা মডিউলটি মাত্র ৫ মিমি চওড়া।